এক দিকে বন্যার জলে ভেসে সব হারা গ্রামবাসী। তার মধ্যে গ্রামের মূল রাস্তাটির ব্রিজ ভেঙ্গে আরো দুর্ভোগে পরতে হল দুটি অঞ্চলের কয়েক হাজার সাধারণ মানুষদের। বন্যার জল প্রায় নিচের দিকে ফলে ঘর মুখি মানুষ। নিজের সব কিছু হাড়লেও এবার বাঁশের মাচা ও কলা গাছের ভেলা দিয়েই যেতে হচ্ছে সাধারণ মানুষ জনকে।
উল্লেখ্য, ইটাহার থানার গুলন্দর এক নম্বর অঞ্চলের ঘেরা দলি এলাকার গ্রামীণ সড়কের উপর ব্রিজটি বন্যার জলে ভেঙ্গে গেছে। ফলে বানভাসিদের যাওয়ার একমাত্র ভরসা বাঁশের মাচা ও ভেলা। গ্রামের বাসিন্দারা বলেন একে তো বন্যার জলে সবি চলে গেছে তার উপর কোন রকম সরকারি ভাবে সাহায্য পাওয়া যায়নি বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। এমনি অবস্থায় বন্যার জলে ভেঙ্গে গেছে একমাত্র রাস্তার ব্রিজ ফলে আগামী দিনে আরও দুর্ভোগে পরতে হবে সারা বছর। সরকারি ভাবে কোনও রকম রাস্তার সংস্কারের কাজ হয় না তার উপর ব্রিজ ভেঙ্গে যাওয়ার কারনে আগামী দশ বছরেও তা সংস্কার হবে কি না তা নিয়ে চিন্তায় দিন কাটাছে গ্রামের মানুষ। ফলে এই রাস্তার উপর গুলন্দর এক ও গুলন্দর দুই অঞ্জলের সহ পার্শ্ববর্তী রাজ্য বিহারের কয়েক হাজার সাধারণ মানুষের নিত্য দিনের যাতায়াত করতে দুর্ভোগে পরতে হবে। জানা গিয়েছে, এখনও দুটি অঞ্চলের কয়েক হাজার বানভাসি মানুষ বাড়ি ছাড়া। ফলে বানবাসিরা তাদের জিনিসপত্র নিয়ে সেই বাঁশের মাচার উপর দিয়ে চলেছে বাড়ির পথে যাওয়া। যে কোন মুহূর্তে হতে পারে বড়সড় দুর্ঘটনা।